Homeতথ্যপ্রযুক্তিকিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া

-

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম-অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। 

আজ বুধবার দেশটির যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ইতোমধ্যে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে জাকার্তা। বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ায় তুমুল বিতর্ক চলছে। 

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটালমন্ত্রী মেউতিয়া হাফিদ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখা। আমরা জানতে পেরেছি, তাদের অনেকেই এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে।’

তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি। 

মার্চে ‘অ্যাপ-আসক্ত’ ইন্দোনেশীয় কিশোর কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধের উদ্যোগ নেয় ইন্দোনেশিয়া। এবার এলো ই-কমার্স অ্যাপ নিষিদ্ধের উদ্যোগ। 

১৬ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ইন্দোনেশীয় কিশোর-কিশোরীদের অনলাইন পর্নোগ্রাফি, সাইবার বুলিইং ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখাই ছিল এর উদ্দেশ্য। 

গত বছরের ডিসেম্বরে এ ধরনের নীতি চালু করে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে অস্ট্রেলিয়া। 

ইন্দোনেশীয় প্রশাসন শুরুতে আটটি ‘উচ্চ ঝুঁকির’ প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। এগুলো হলো ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ ও রোবলক্স। 

আজ বুধবার মন্ত্রী মেউতিয়া বলেন, ধাপে ধাপে ‘সকল ডিজিটাল প্ল্যাটফর্ম’ এই নীতির আওতায় আসবে, যার মধ্যে অনলাইন শপিং সাইটগুলো অন্তর্ভুক্ত।

LATEST POSTS

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার...

আকাশপথ বন্ধ, মধ্যপ্রাচ্যে সবজি রপ্তানিতে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন বাংলাদেশের সবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকরা।গত বছরের মন্দা...

মধ্যবিত্ত সত্তার পুরোটা জুড়ে অঞ্জন

'আর কটা টাকা আমি জমাতে পারলে যাব, যাব ফিরে'–বাড়ি ফেরার কী অসীম আকুলতা। বাড়ি নিয়ে এমন রোমাঞ্চ–যেখানে মিশে আছে ছেলেবেলার প্রেম, জীবিকার তাগিদ আর তাকে...

ইয়েমেনে সৌদির বিমান হামলা, সংঘাত উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার আমিরাতের

ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।তবে...

Most Popular