Homeখেলাধুলাএমসিজিতে ২৭ বছর পর পাঁচ উইকেট কোনো ইংলিশ বোলারের

এমসিজিতে ২৭ বছর পর পাঁচ উইকেট কোনো ইংলিশ বোলারের

-

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটালেন জশ টং। বক্সিং ডে টেস্টে ডানহাতি এই পেসার গড়লেন ইতিহাস, এই শতকে এমসিজিতে পুরুষদের টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্রথম ইংলিশ বোলার তিনি।

১৯৯৮ সালের পর এমসিজিতে ইংল্যান্ডের কোনো বোলার পাঁচ উইকেটের দেখা পাননি। বহু কিংবদন্তি এসেছেন, দারুণ সব স্পেল হয়েছে, তবু পাঁচ উইকেটের মাইলফলক ধরা দেয়নি। শেষবার এই কীর্তি গড়েছিলেন ড্যারেন গফ ও ডিন হেডলি। সেই দীর্ঘ অপেক্ষার ইতি টানলেন টং, ডান হাতের ছন্দ, চোখে লক্ষ্য স্থির রেখে, উদ্দেশ্যপূর্ণ বোলিংয়ে।

চতুর্থ টেস্টের প্রথম দিনেই টংয়ের বিধ্বংসী স্পেলে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে। ৫/৪৫, এই অসাধারণ বোলিং ফিগারসই এমসিজিতে ইংল্যান্ডের বহুদিনের আক্ষেপ মুছে দেয়। অ্যাশেজ আগেই ধরে রাখলেও স্বাগতিকদের কম রানে আটকে রাখতে টংয়ের অবদান ছিল নির্ণায়ক।

এটি টংয়ের টেস্ট ক্যারিয়ারের সেরা স্পেলও। এর আগে ২০২৩ সালে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫/৬৬ ছিল তার সেরা। এবার এমসিজিতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ভেঙে দেন তিনি। ইনিংসের শেষটা আরও নাটকীয়, মাইকেল নেসারকে (৩৫) ও স্কট বোল্যান্ডকে শূন্য রানে ফিরিয়ে হ্যাটট্রিকের মুখে দাঁড়ান টং।

তবে ম্যাচ শেষে প্রশংসা কুড়িয়েও মাটিতেই পা রাখলেন ইংলিশ পেসার। ‘আজ যে কেউই পাঁচ উইকেট নিতে পারত,’ নম্র ভঙ্গিতে বললেন টং।

নিজের সাফল্যের পেছনে দলগত পরিকল্পনা ও ধারাবাহিক বাস্তবায়নের কথাই তুলে ধরেন তিনি, ‘আমি যখন সেরা ছন্দে থাকি, তখন একটু ফুলার লেংথে বল করি আর পিচে জোরে আঘাত করি। বেন স্টোকস এটা নিয়ে অনেক কথা বলেছেন। কালও যদি একই জায়গায় বল ফেলতে পারি, দ্রুত উইকেট পাওয়া সম্ভব।’

LATEST POSTS

‘দেনা পাওনা’ শেষ, কিন্তু দর্শকদের ক্ষোভ কমছে না: সুষমা সরকার

মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র, ওটিটি—সব মাধ্যমেই পরিচিত মুখ সুষমা সরকার। ২০ বছরেরও বেশি সময় ধরে মঞ্চনাটকে অভিনয় করছেন এই গুণী শিল্পী। নিজের সাম্প্রতিক কাজগুলো নিয়ে ডেইলি...

ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

বেইজিং সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন।স্কাই নিউজ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের...

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার...

গ্যালারিতে বাবা জিদান, মাঠে ছেলে লুকা: জয়ে শুরু আলজেরিয়ার আফকন মিশন

রাবাতের ফ্লাডলাইটের আলোয় বুধবারের রাতটি ছিল এক অন্যরকম আবেগে মোড়ানো। আফ্রিকান কাপ অফ নেশনসে (আফকন) সুদানের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে...

Most Popular