Homeখেলাধুলাএমবাপেকে ৬০ মিলিয়ন ইউরো দিতে নির্দেশ, আইনি ধাক্কায় পিএসজি

এমবাপেকে ৬০ মিলিয়ন ইউরো দিতে নির্দেশ, আইনি ধাক্কায় পিএসজি

-

বেতন ও বোনাস সংক্রান্ত দীর্ঘদিনের আইনি বিরোধে বড় ধাক্কা খেয়েছে পিএসজি। ফ্রান্সের একটি শ্রম আদালত মঙ্গলবার রায়ে সাবেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে প্রায় ৬০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছে প্যারিসের ক্লাবটিকে।

২০২৪ সালের জুনে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসী অধিনায়ক এমবাপে। ক্লাব ছাড়ার পর তিনি দাবি করেন, চুক্তি অনুযায়ী তার পাওনা বেতন ও বোনাস পরিশোধ করা হয়নি। এই মামলায় এমবাপের মোট দাবি ছিল ২৬ কোটির বেশি ইউরো। অন্যদিকে পাল্টা দাবিতে পিএসজি এমবাপের কাছে ৪৪ কোটি ইউরো আদায়ের কথা তোলে, যা শেষ পর্যন্ত আদালতে টেকেনি।

আদালতের রায়ে এমবাপের মূল দাবির একটি অংশ স্বীকৃতি পেলেও তার করা আরেকটি অভিযোগ খারিজ করা হয়েছে। এমবাপে দাবি করেছিলেন, পিএসজি তার চুক্তিতে ফরাসি আইনের ভুল শ্রেণিবিন্যাস (লিগাল ক্লাসিফিকেশন) প্রয়োগ করেছে। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।

এই রায় পিএসজির জন্য শুধু আর্থিক নয়, ভাবমূর্তিগত দিক থেকেও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ক্লাবটি তাৎক্ষণিকভাবে জানায়নি তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, এমবাপে পিএসজির ইতিহাসে অন্যতম সফল ও আলোচিত ফুটবলার। তার বিদায় যেমন মাঠের বাইরে বড় খবর তৈরি করেছিল, তেমনি এই আইনি লড়াইও ইউরোপীয় ফুটবলে চুক্তি, বেতন ও খেলোয়াড়–ক্লাব সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

LATEST POSTS

১৯৭৯ থেকে ২০২৬: ইরানের সংকটে পূর্ণ ৫ দশক

ইরানে চলমান বিক্ষোভ এখন বিশ্ব গণমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছে। দেশটিতে সহিংসতা উসকে দেওয়ার ক্ষেত্রে সরকার ও বিরোধী পক্ষ একে অপরকে দায়ী করছে। সরকার দাবি...

শেষ হলো আই-ইইই এসটিআই আন্তর্জাতিক সম্মেলন

শেষ হয়েছে দুই দিন ধরে চলা ৭ম আই-ইইই এসটিআই আন্তর্জাতিক সম্মেলন— সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০।আজ শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে গ্রিন ইউনিভার্সিটি...

পিংক বাসের শহর ও গ্রামে খাসি খাওয়া বর

দেশে যাত্রা শুরু করেছে গোলাপি রঙের বাস। এই খবর গণপরিবহনে কী মাত্রা যোগ করবে তা ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাওর হয়েছে রঙ ও চালকের লিঙ্গীয় পরিচয়।...

কিশোরদের জন্য চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ, থাকছে নিরাপত্তা ও শিক্ষাকেন্দ্রিক ফিচার

কিশোরদের জন্য চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ চালু করেছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর টিনস’ নামে নতুন এই সংস্করণে থাকছে বয়স উপযোগী নিরাপত্তাব্যবস্থা ও অভিভাবকদের নিয়ন্ত্রণের সুবিধা।এছাড়া, কিশোররা যাতে...

Most Popular