Homeঅর্থনীতিএপ্রিলে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল

এপ্রিলে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল

-

দেশে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়িয়েছে। যা গত মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। মূলত খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি এ পর্যায়ে পৌঁছেছে।

আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যে মূল্যস্ফীতির এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতই মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে মূল ভূমিকায় ছিল খাদ্যবহির্ভূত খাত।

নিত্যপণ্যের দামের ওপর চাপ অব্যাহত থাকায় খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে সামান্য বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে। এক মাস আগে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে এপ্রিলে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। যা মার্চে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এটি জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন সেবার ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধির বার্তা দিচ্ছে।

 

 

 

LATEST POSTS

স্বাধীনতার ২৫০ বছর: আমেরিকানরা কি তাদের প্রতিষ্ঠাকালীন নীতিমালা সম্পর্কে জানেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ক্যাম্পাস এবং ঢাকার বিভিন্ন স্থানে ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নিতাম। যুক্তরাষ্ট্রে এই বিক্ষোভ আরও ব্যাপক ছিল। বিক্ষোভ প্রদর্শন একটি...

ভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসের আগেই। সিএমভির ইউটিউব চ্যানেলে...

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও 'বেশি সময়' ধরে নিয়ন্ত্রণ বজায় রাখবে। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি...

সাত বছরে আমীর খসরুর আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বার্ষিক আয় গত সাত বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে তার স্ত্রী তাহেরা আলমের...

Most Popular