Homeরাজনীতিএনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার

এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার

-

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তাসনিম জারা।

তিনি নিজেই আজ শনিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনও ডেইলি স্টারকে জারার পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।

তাসনিম জারা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ছিলেন এবং দলটির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তার।

কিন্তু আজ পদত্যাগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জারা লিখেছেন, ‘এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’

ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

‘আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে, আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব,’ বলেন তিনি।

তাসনিম জারা আরও বলেছেন, ‘একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোন দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না।’

‘আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব,’ ভোটারদের উদ্দেশ্যে বলেন তিনি।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ ভোটারের সমর্থনযুক্ত সই সংগ্রহের কাজ আগামীকাল থেকে তিনি শুরু করবেন। 

একইসঙ্গে তিনি নির্বাচনী ফান্ডরেইজিংয়ে পাওয়া অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন।

 

LATEST POSTS

সৌদিতে ৩৬৫ দিনে ৩৫৬ জনের ফাঁসি

সৌদি কর্তৃপক্ষ গত বছর ৩৫৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড তৈরি করেছে। সৌদি আরবের ইতিহাসে এর আগে এককভাবে কোনো বছরে এত মানুষের ফাঁসি...

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।আজ শনিবার দুপুরে গুলশানে...

গ্রুপ পর্বের প্রতিপক্ষদের বিপরীতে ব্রাজিল-আর্জেন্টিনার রেকর্ড কী?

২০২৬ বিশ্বকাপের ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা জেনে গেছে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ। 'সি' গ্রুপে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিলের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। গ্রুপ...

জানুয়ারির মধ্যে পে-স্কেল চায় সরকারি কর্মচারীরা

আগামী জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মচারীরা।এর জন্য আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর...

Most Popular