Homeরাজনীতিএনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

-

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, ‘আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি।

আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’

সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে অন্তত ৯ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। 

LATEST POSTS

মার্কিন বাহিনীর ধাওয়ার পর তেলবাহী জাহাজ পাহারায় নৌবাহিনী মোতায়েন রাশিয়ার

আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলবাহী জাহাজকে ধাওয়া করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ বুধবার বিবিসি জানিয়েছে, জাহাজটিকে পাহারা দিতে একটি সাবমেরিনসহ নৌযান মোতায়েন করেছে রাশিয়া।প্রতিবেদনে বলা হয়েছে,...

‘আমি তার মতো বল সুইং করতে চেয়েছি’: স্টার্ককে আদর্শ মানছেন আফ্রিদি

বিশ্বসেরা বাঁহাতি পেসারদের তালিকা করতে গেলে মিচেল স্টার্কের নামটি প্রথম সারিতেই আসে। তার বিধ্বংসী সুইং, দারুণ গতি আর বড় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স, সব মিলিয়ে আধুনিক...

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে...

মহাসড়ক নির্মাণের খেসারত কায়পুত্ররা দেবে কেন?

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর ইউনিয়নের একটি মর্মন্তুদ ঘটনা এখনো অনেক মানুষের কাছেই অজানা। কোনো প্রত্যন্ত চর বা গভীর অরণ্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের...

Most Popular