Homeঅর্থনীতিএডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন

এডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন

-

সদ্য সমাপ্ত অর্থবছরে বরাদ্দের বিপরীতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা (সংশোধিত) বরাদ্দের বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা ব্যয় করতে পেরেছে।

সরকারি তথ্য অনুযায়ী, এটি গত ৫০ বছরে উন্নয়ন কর্মসূচির দুর্বলতম বাস্তবায়ন। যদিও ২০২০-২১ অর্থবছরের পর এবারই মোট বরাদ্দের পরিমাণ সবচেয়ে কম ছিল।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশের উন্নয়ন ব্যয় ছিল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ৬৮ শতাংশ।

LATEST POSTS

মেলবোর্নে নাটকীয় দিন: পড়ল ২০ উইকেট, এগিয়ে অস্ট্রেলিয়া

সারাদিনে খেলা হলো মোট ৭৬.১ ওভার। মেলবোর্নের পেসবান্ধব পিচের পুরো ফায়দা নিলেন গতিময় বোলাররা। দুই দলই একবার করে অলআউট হওয়ায় পড়ল ২০ উইকেট। টস হেরে...

বিজয় দিবসে ঢাকার দেয়ালে ফিরে এলো সুবোধ

ঢাকার আগারগাঁও এলাকার একটি দেয়ালে নীরবে আবির্ভূত হয়েছে আইকনিক সুবোধ সিরিজের নতুন একটি গ্রাফিতি।এর সময় নির্বাচন মোটেও কাকতালীয় বলে মনে হয় না। বিজয় দিবসে বাংলাদেশ...

যেভাবে এড়িয়ে চলবেন ডিপফেকের ফাঁদ

অনলাইনে দেখা কোনো ছবি বা ভিডিও সত্যি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা বোঝা দিন দিন কঠিন হচ্ছে। আগে ছবির অস্বাভাবিকতা দেখে ভুয়া কনটেন্ট...

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার প্রধানমন্ত্রীর...

Most Popular