Homeরাজনীতিএইচএসসি পাস লেখক-গবেষক সারোয়ার তুষারের বছরে আয় ৩.৪ লাখ টাকা

এইচএসসি পাস লেখক-গবেষক সারোয়ার তুষারের বছরে আয় ৩.৪ লাখ টাকা

-

নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার।

হলফনামা অনুযায়ী, সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। পেশায় লেখক ও গবেষক। 

তার কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই। লেখালেখির মাধ্যমে বছরে তার আয় ৩ লাখ ৪০ হাজার টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করেন এনসিপি নেতা তুষার।

তার সম্পদের মধ্যে নগদ অর্থ ৩ লাখ টাকা দেখানো হয়েছে। আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ ২ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছেন।

তবে তার নামে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, যানবাহন বা অন্য কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

হলফনামা অনুযায়ী, লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।

এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন।

নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

LATEST POSTS

আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

নিজ বাড়িতে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় পড়ে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০০)। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।আজ মঙ্গলবারের এই ঘটনাটি...

ম্যানসিটি ম্যাচের আগে অনুশীলনে নেই এমবাপে

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে শেষ প্রস্তুতি সেশনে সতীর্থদের সঙ্গে...

স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে যারা মামলা দেয়, তাদের প্রতিরোধ করব: সারা হোসেন

স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ ইয়ার্কির বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও লেখকরা। কার্টুন, মিম ও স্যাটায়ারের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।আজ...

ব্রাউজারে জমা থাকে সার্চ করা তথ্য, মুছবেন যেভাবে

ধরুন, ইন্টারনেটে নতুন একটি সাইকেল খুঁজছেন। অথবা বন্ধুর জন্মদিনের উপহার নিয়ে খোঁজখবর করছেন। হয়তো কোনো মজার ভিডিও দেখেছেন, কোনো জায়গার মানচিত্র দেখেছেন বা কোনো প্রশ্নের...

Most Popular