Homeসারাদেশউপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিয়ে আলোচনা

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিয়ে আলোচনা

-

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বৈঠকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়। 

এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও জানায় প্রেস উইং।

LATEST POSTS

ফ্রান্সের গ্রুপে না রেখে পর্তুগালের গ্রুপে কেন উজবেকিস্তান?

২০২৬ বিশ্বকাপের ড্র এর পরই সমর্থকদের মধ্যে বিতর্ক চলছে, উজবেকিস্তানকে কেন ফ্রান্স-সেনেগালের গ্রুপ আই-এ রাখা হলো না? রিও ফার্দিনান্দ যখন ঘোষণা করলেন যে উজবেকিস্তান যাবে...

শিক্ষার্থীদের জন্য টিকটকের নতুন ফিচার ‘ক্যাম্পাস হাব’

টিকটক নতুন একটি ফিচার চালু করছে, যার নাম ‘ক্যাম্পাস হাব’। এই নতুন হাবে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রুপ চ্যাট ও ব্যক্তিগত ফিড, যা শিক্ষার্থীদের ক্যাম্পাস কমিউনিটির সঙ্গে...

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যের ওপর কার্যকর করারোপ জরুরি

বাংলাদেশ আজ এক জটিল জনস্বাস্থ্য সংকটের মুখোমুখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদন বলছে, হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ অসংক্রামক রোগ দেশে মোট মৃত্যুর প্রায়...

এডিপি বাস্তবায়নে ধীরগতি, বৈদেশিক ঋণপ্রবাহকে ছাড়িয়ে গেছে পরিশোধের হার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে নেওয়া ঋণের চেয়ে বেশি অংক পরিশোধ করেছে বাংলাদেশ।অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত তথ্য...

Most Popular