Homeবিনোদনঈদের সিনেমায় যে কারণে নজর কাড়তে পারেন পূজা চেরি

ঈদের সিনেমায় যে কারণে নজর কাড়তে পারেন পূজা চেরি

-

আসছে ঈদুল ফিতরে সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। সিনেমায় আছেন আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘দম’ সিনেমার গল্প নির্মিত হয়েছে। এটি একটি সারভাইভাল ড্রামা চলচ্চিত্র।

এবারের ঈদের সিনেমাগুলোর নায়িকাদের মধ্যে ‘দম’ নিয়ে নজর কাড়তে পারেন পূজা চেরি। তার কারণ, এ সিনেমার জন্য অডিশন দিয়ে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এখানে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। তাই ঈদের সিনেমাগুলোর মধ্যে এবার নজর থাকবে পূজা চেরির দিকেও। তিনি কতটুকু ‘দম’ দেখাতে পারেন নিজের চরিত্রের মধ্য দিয়ে, সেটাও দেখার বিষয়।

পূজা চেরি বলেন, ‘দম’ সিনেমাটি আমরা সবাই অনেক কষ্ট করে করেছি। পরিশ্রমটা ছবি দেখলেই সবাই বুঝতে পারবেন। এমন ঘটনার সিনেমা এর আগে বাংলাদেশের দর্শক দেখেনি।’

সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, ‘পাওয়ার অব অ্যা কমন ম্যান’ নিয়ে কাজ করেছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে।’

LATEST POSTS

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডেইলি স্টারের সুকান্ত হালদার

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সুকান্ত হালদার।গত...

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি অভিযোগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।সংঘর্ষের পর গতকাল বৃহস্পতিবার রাতে সদরের চন্দ্রগঞ্জ থানায় বিএনপি ও জামায়াতের নেতারা...

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে একান্ত সাক্ষাতে তিনি প্রেসিডেন্টকে এই উপহার...

দেম্বেলেই জিতলেন ফিফা ‘দ্য বেস্ট’

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে ক্যারিয়ারের সেরা সময়টা গত মৌসুমেই কাটিয়েছেন ফরাসী তারকা উসমান দেম্বেলে। 'কোয়াড্রুপল' জিতে কিছুদিন আগে জিতেছেন ব্যালন ডি'অর। প্রত্যাশিতভাবে এবার ফিফার বর্ষসেরা...

Most Popular