Homeবিনোদনঈদুল আযহার জন্য নতুন দ্বৈত গানে ন্যান্‌সি

ঈদুল আযহার জন্য নতুন দ্বৈত গানে ন্যান্‌সি

-

‘এতো ভালোবাসো কীভাবে’ শিরোনামে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি এবং কলকাতার আকাশ সেন। 

স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। 

ঈদুল আযহা উপলক্ষে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে অনুপম মিউজিক থেকে। এর আগে আকাশ সেনের সুরে ন্যান্‌সির গান প্রকাশিত হলেও এটাই তাদের প্রথম ‘ডুয়েট’। 

 

গানটি সম্পর্কে ন্যান্‌সি বলেন, ‘আকাশ সেনের সুর করা গান এর আগে গাইলেও দ্বৈত গান এবারই প্রথম। নিটোল প্রেমের অনুভূতি মিশে আছে গানের কথা ও সুরে। সব মিলিয়ে গানটা শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

অন্যদিকে আকাশ সেন বলেন, ‘ন্যান্‌সি আমার খুবই প্রিয় একজন কণ্ঠশিল্পী। তার গায়কী আমার ভীষণ পছন্দ। আমাদের এই গানটির কথা ও সুর যেরকম হয়েছে তাতে আমি মনে করি আমাদের শুরুটা একটু দেরিতে হলেও এটি একটি মনে রাখার মতো গান হতে যাচ্ছে। শ্রোতারা নতুন এক রসায়ন খুঁজে পাবেন এই গানে।’

 

গানের গীতিকার ও সুরকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘ন্যানসি আপুর জন্য প্রায় ৩০টি গান লিখেছি যার মধ্যে আছে ডানাকাটা পরী, ভালো আছি ভালোবেসে, নাম কী তোমার, ঠিক-বেঠিক, ভালোবাসি অকারণে-এর মতো গান। যেগুলো শ্রোতারা ভালোবেসে গ্রহণ করেছিল।’ 

‘প্রায় ৯ বছর পর তার জন্য নতুন গান লিখেছি ও সুরও করেছি। গানটি অনুপম মিউজিক থেকে ঈদুল আজহায় প্রকাশিত হবে’, যোগ করেন স্নেহাশীষ।

LATEST POSTS

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা করছেন, এই আলোচনা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।...

একটি দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে।  তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল...

বরাবরের মতো বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম সংস্করণ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ক্রিকেটীয় উত্তেজনার প্রতিশ্রুতি থাকলেও এই টুর্নামেন্টকে ঘিরে আবারও বিতর্কের ঘন কালো ছায়া দেখা...

প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিলেই কি নিরাপত্তা নিশ্চিত হবে, প্রশ্ন ইসি সচিবের

সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি প্রয়োজন হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে...

Most Popular