Homeরাজনীতিইসি মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

ইসি মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের যোগ্যতার ওপর বিএনপি আস্থা রাখে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ আস্থার কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা এখন পর্যন্ত দেখেছি ইসি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

বিএনপি নেতারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েছেন জানিয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে দলটি আগামী দিনে কাজ করবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমেদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

LATEST POSTS

৮০ ও ৯০-এর দশক যদি এতই চমৎকার হয়ে থাকে, তাহলে বর্তমানটা গড়ে তুলল কে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ৮০ ও ৯০-এর দশকের নস্টালজিয়া। সবাই যেন বর্তমান সময়ের নিজেদের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ৮০ ও ৯০-এর দশকের অবয়বে রূপ...

খেলাপি ঋণের ধাক্কায় ঋণাত্মক মূলধন ব্যাংকিং খাতে

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকিং খাতের আড়ালে থাকা বিশাল অঙ্কের খেলাপি ঋণ ও আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে এসেছে। জমতে থাকা এই...

লিডসের সংকট, মালিকানা পরিবর্তন ও ওয়েস্টার্নের ৭ মামলা

কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যাংকআল্টিমাসের মালিকানা নিয়ে লিডস করপোরেশন লিমিটেডের সঙ্গে খান আখতার আলমের আইনি বিরোধ ২০২৬ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে। মামলাটি দেওয়ানি...

শাকিব খান পেশাদার শিল্পী, সুপারস্টার হয়েও শিল্পী হিসেবেই মেশেন: অপু

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। তার ভাষ্য, দর্শকদের ভালো লাগবে ছবিটি।নাটক,...

Most Popular