Homeআন্তর্জাতিকইরানে বিক্ষোভে গ্রেপ্তার ‘দাঙ্গাকারীদের’ শাস্তি শুরু

ইরানে বিক্ষোভে গ্রেপ্তার ‘দাঙ্গাকারীদের’ শাস্তি শুরু

-

ইরানে সাম্প্রতিক দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ‘দাঙ্গাকারীদের’ বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

আল জাজিরা জানিয়েছে, একইসঙ্গে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘লাল রেখা অতিক্রম’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে বিচার বিভাগের কাজ এখন প্রকৃত অর্থেই শুরু হয়েছে। 

তিনি জানান, যারা দয়া পাওয়ার যোগ্য নন, তাদের ছাড় দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সংসদ স্পিকার হাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে শীর্ষ নেতারা ‘খুনি ও সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

আল জাজিরা জনিয়েছে, বৈঠকে বিদেশি শক্তির প্ররোচনায় বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা ‘ইসলামি করুণা’র আওতায় আসতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়।

ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ করে আসছে।

এদিকে বিক্ষোভের চূড়ান্ত সময়ে ট্রাম্প ইরানে সরকারবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শাসন পরিবর্তনের আহ্বান জানান। 

এর প্রতিক্রিয়ায় ইরানের গার্ডিয়ান কাউন্সিল এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে ‘অপমানজনক ও ভিত্তিহীন’ বলে নিন্দা জানায়। সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকিকে ‘ইসলামি প্রজাতন্ত্রের জনগণের লাল রেখা’ বলেও উল্লেখ করে।

অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ এখনও ব্যাপকভাবে সীমিত রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হতে পারে, তবে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

LATEST POSTS

কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।এতে উভয়...

বিপিএলে নাহিদ রানার ফোকাস ইয়র্কার ও স্লোয়ার বলেই

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের উন্নত করা বোলিং অস্ত্রগুলো পুরোপুরি কাজে লাগাতে মুখিয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। ২৬ ডিসেম্বর শুরু হতে...

২০২৫ শ্রম আইন সংশোধনী: নিরাপত্তা, অধিকার ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশে শ্রম আইন সংশোধন এখন আর কেবল অভ্যন্তরীণ সংস্কারের প্রশ্ন নয়।শ্রমিক সুরক্ষা, আন্তর্জাতিক মানদণ্ড ও বৈশ্বিক...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার...

Most Popular