Homeসারাদেশআমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

-

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

তিনি বলেছেন, ‘বাংলাদেশ কীভাবে নির্বাচন করবে সে বিষয়ে প্রতিবেশী দেশের কাছ থেকে উপদেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই।’

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সর্বশেষ যে বক্তব্য ভারতের, তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদের। আমি মনে করি না যে, এটার কোনো প্রয়োজন আছে।’

‘বাংলাদেশে নির্বাচন কেমন হবে, তা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না,’ বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছি যে, আমরা একটা ভালো ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই,  যে পরিবেশ গত ১৫ বছর ছিল না।’

‘এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। কারণ, তারা জানে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তখন এই প্রহসনমূলক নির্বাচনগুলো নিয়ে তারা টু শব্দ উচ্চারণ করেনি,’ যোগ করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার কোনো প্রয়োজন নেই।’

উল্লেখ্য, আজ এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং একইসঙ্গে তারা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।

LATEST POSTS

বহুজাতিক আসরে ব্যর্থতার পুরনো চক্র

২০২৫ সালটা ছিলো টি-টোয়েন্টির। বছর জুড়ে রেকর্ড সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও হয়েছে এই বছর, আবার হারের পাল্লাও বেশ...

সরকারের প্রণোদনা-সহায়তা পেতে মামলা প্রত্যাহার করতে হবে গ্রাহকদের: বাংলাদেশ ব্যাংক

সরকারের নীতি সহায়তা বা প্রণোদনা পাওয়ার আগে ব্যাংকের বিরুদ্ধে ঋণগ্রহীতাদের মামলা বা রিট আবেদন প্রত্যাহার করতে হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট...

নাটকে অভিনয় করে জাতীয় ফুপু হয়ে গেছি: দীপা খন্দকার

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দীপা খন্দকার অভিনয় নিয়ে বেশ সরব আছেন। অভিনয়ের সবগুলো মাধ্যমেই দেখা যাচ্ছে তাকে। এবারের ঈদে তার অভিনীত দশটি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার...

চীনের সঙ্গে চুক্তি করলে ১০০ শতাংশ শুল্ক আরোপ, কানাডাকে ট্রাম্পের হুঁশিয়ারি

কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তবে কানাডিয়ান পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির...

Most Popular