Homeসারাদেশআনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের

-

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকালে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে আরও দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি  বলেন, অভিযোগটি সাইবার বিষয়ক। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এদিকে, সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবিতে) কার্যালয়ে তাকে। তাকে গতকাল রাতেই ডিবি হেফাজতে নেওয়া হয়।

LATEST POSTS

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে শিরোপা ধরে রাখল চ্যানেল আই

রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়নের মুকুট উঠেছে চ্যানেল আইয়ের মাথায়। ফাইনাল ম্যাচে সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে চ্যানেল...

সেকেন্ডে শরীর ভেদ করে যায় ১০০ ট্রিলিয়ন কণা, ‘গোস্ট পার্টিকেল’ নিউট্রিনো গবেষণায় এবারের নোবেল

মহাকাশ থেকে আসা অতি ক্ষীণ ও রহস্যময় কণা নিউট্রিনো শনাক্তের জন্য বিশাল পর্যবেক্ষণাগার তৈরির পথ দেখিয়ে পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের পদার্থবিদ অধ্যাপক...

এআইয়ের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে না থাকলে কী হতে পারে

বৈজ্ঞানিক কল্পকাহিনির বই কিংবা সিনেমায় আমরা বহুবার এমন ঘটনা পড়েছি ও দেখেছি, যেখানে মানুষের তৈরি যন্ত্রের সক্ষমতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে, যখন সেই যন্ত্রের...

আর্থিকভাবে শক্তিশালী এনবিএফআইয়ের আমানত সীমা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

যেসব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আর্থিকভাবে শক্তিশালী, তাদের আমানত গ্রহণের ওপর সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী, এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান...

Most Popular