Homeখেলাধুলাআইপিএলের নিলামে আনকোরা প্রশান্ত ও কার্তিকের রেকর্ড

আইপিএলের নিলামে আনকোরা প্রশান্ত ও কার্তিকের রেকর্ড

-

দুজনেরই ভিত্তিমূল্য ছিলো স্রেফ ৩০ লাখ রুপি। সেখান থেকে একাধিক দলের আগ্রহে নিলামে মূল্য হলো চড়া। সেটা গিয়ে থামল যেখানে তাতে হয়ে গেলো রেকর্ড। আইপিএলের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা তারকাদের মধ্যে সর্বোচ্চ মূল্য পাওয়ার রেকর্ড গড়েছেন প্রশান্ত বীর ও কার্তিক শর্মা।

প্রশান্ত ও কার্তিক দুজনকেই ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আগের রেকর্ড ছিলো পেসার আবেশ খানের। ২০২২ সালে ১০ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। 

অলরাউন্ডার কোটায় নিলামে উঠেন উত্তর প্রদেশের ২০ পেরুনো স্পিন অলরাউন্ডার প্রশান্ত। তাকে পেতে শুরুতে আগ্রহ দেখায় লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়াস। এরপর যুদ্ধ নামে সানরাজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।

রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়ায় একজন স্পিনিং অলরাউন্ডার দরকার ছিলো চেন্নাইর, তীব্র লড়াই চালিয়ে তাই তারা দলে পেয়ে যায় প্রশান্তকে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এবার আলো কেড়ে নিলামে এমন দাম পেলেন প্রশান্ত।

আন্তর্জাতিক ক্রিকেটে পা না রাখা কিপার ব্যাটারদের মধ্যে ছিলেন কার্তিক। রাজস্থানের এই ছেলে ছক্কা মারার জন্য ইতোমধ্যে নাম কুড়িয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৬০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। ১৯ পেরুনো তরুণকেও দলে নিতে সানরাইজার্সের সঙ্গে লড়াইয়ে জেতে চেন্নাই। এছাড়া জম্বু ও কাশ্মিরের পেস অলরাউন্ডার আউকিব নবি দারকে ৮ কোটি ৪০ লাখ টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

LATEST POSTS

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার ৬০০

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ জনে পৌঁছেছে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ ২...

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি, মনোনয়ন জমা ২৯ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার...

সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে বদলে দিতে পারে জনপদের অর্থনীতিও

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ভীমরুলি, আটঘর ও কুড়িয়ানা এলাকার ভাসমান পেয়ারা বাজার নিয়ে অসংখ্য সংবাদ পড়েছি। বর্ষা এলেই এই সংক্রান্ত সংবাদ কোনো না কোনো মিডিয়ায় দেখা...

মেঘনা গ্রুপের আইএফসির ঋণ আবেদন প্রাথমিকভাবে নাকচের পর বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক

চারটি জাহাজ কিনতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ৮০ মিলিয়ন ডলার ঋণ পেতে শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের (এমজিআই) আবেদন প্রাথমিকভাবে নাকচের পর পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার...

Most Popular