Homeসারাদেশঅমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

-

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বইমেলার তারিখ চূড়ান্ত করার জন্য অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, বাংলা একাডেমির পরিচালক, প্রকাশকদের প্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় উদ্বোধন করা হবে এবং ১৫ মার্চ পর্যন্ত চলবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ২০২৬ সালের বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তবে, প্রকাশক ও লেখকদের প্রতিবাদের মুখে ঘোষণার ১০ দিন পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

LATEST POSTS

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি, রোহিতের ঝড়ো দেড়শ

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ১৫ বছরের বিরতির পর ফিরেই আলোড়ন সৃষ্টি করলেন বিরাট কোহলি। তার ফিরে আসা কেবল একটি ম্যাচের জন্য নয়, সাথে ভাঙলেন লিস্ট-এ ক্রিকেটের...

যুক্তরাষ্ট্রের ফেলোশিপে নির্বাচিত ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির আলম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া প্রফেশনাল ফেলোস প্রোগ্রাম (পিএফপি) অন ইকোনমিক এমপাওয়ারমেন্টে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পোশাক ব্র্যান্ড ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির...

নিজের এআই সার্চেই কমল গুগলের বিজ্ঞাপনী আয়, ৫০০ বিলিয়ন ডলারের ধাক্কা

বর্তমানে গুগলে কিছু সার্চ করতে গেলে শুরুতেই থাকে এআই সামারি বা ওই বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সারসংক্ষেপ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, তথ্যগুলো এতটাই বিস্তারিত ও...

গ্যাস সংকটে কমেছে প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন

তীব্র গ্যাস সংকটের কারণে দেশে প্যারাসিটামল এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একইসঙ্গে বাংলাদেশের উৎপাদন সংশ্লিষ্ট খাতের বিভিন্ন কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।জরুরি...

Most Popular