Homeসারাদেশঅবহেলিত মাঠেই কাল থেকে শুরু জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অবহেলিত মাঠেই কাল থেকে শুরু জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

-

বান্দরবানে প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা স্টেডিয়ামেই শুরু হচ্ছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় কিক-অফের মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।

আজ সোমবার জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

তিনি বলেন, ‘এ বছর জেলার সাতটি উপজেলা ফুটবল দল এবং বান্দরবান সদর ফুটবল দলসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। বিজয়ী দলকে দেওয়া হবে গোল্ডকাপ ট্রফি। অংশগ্রহণকারী প্রতিটি দলও পাবে আকর্ষণীয় পুরস্কার।’

তিনি আরও বলেন, ‘যুবসমাজকে মাদকমুক্ত রাখা, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ার বিস্তারের লক্ষ্যেই আমাদের এ আয়োজন।’

তবে, টুর্নামেন্ট শুরুর একদিন আগে আজ সরেজমিনে দেখা যায়, শেষ মুহূর্তে চলছে মাঠ সাজানোর কাজ। দুপুরের রোদে এক কর্মচারীকে ঘাস কাটার মেশিন চালাতে দেখা যায়। তবে মাঠের চারপাশে গ্যালারির সামনে থাকা লোহার গ্রিলে ঝুলে আছে লতাগুল্ম, বিভিন্ন স্থানে হাঁটু সমান ঘাস।

মাঠের দক্ষিণ পাশে রয়ে গেছে একটি ডোবা। গ্যালারির কিছু অংশে দেখা গেছে জরাজীর্ণ কাঠামো।

জেলা ক্রীড়া শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আমি গত বছরের নভেম্বরে যোগদান করেছি। মাঠটি আমাদের ক্রীড়া শিক্ষা অফিসের আওতাধীন নয়, জেলা ক্রীড়া সংস্থা কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বড় কোনো ইভেন্ট হলে আমি মাঠে আসি। কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং আমি সদস্য সচিব।’

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘মাঠটি দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল। গেটে তালা ঝুলে থাকত। গ্যালারির নিচে কেউ কেউ বাসাও বানিয়ে ফেলেছিল। দায়িত্ব নেওয়ার পর অবৈধ দখল উচ্ছেদ করেছি। এখন পুরো মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বান্দরবানের এটি একমাত্র বড় খেলার মাঠ। সংস্কার শেষ হলে শিশু-কিশোর থেকে বয়স্ক, সবাই আবার খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে।’

LATEST POSTS

তদন্ত কমিটিকে লিখিত বিবৃতি জমা দিলেন জাহানারা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার যৌন হয়রানির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কাছে লিখিত বিবৃতি জমা দিয়েছেন।বৃহস্পতিবার জাহানারার আইনজীবী দলের পাঠানো এক...

ত্বকী হত্যা মামলা: ১৫৩ মাসেও হয়নি চার্জশিট, আলোক প্রজ্জ্বলনে বাবার ক্ষোভ

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ১৫৩ মাসেও অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের বাবা রফিউর রাব্বি।তিনি বলেন, দীর্ঘ প্রতিশ্রুতি ও অপেক্ষার পরও তদন্ত...

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অঘোষিত নিয়ন্ত্রক এপিএস ইউনুছ?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) কৃষিবিদ মোঃ ইউনুছ আলীকে ঘিরে...

উদ্বোধনী ম্যাচেই স্ট্রিমিং বিপর্যয়ে দর্শকদের ক্ষোভ, প্ল্যাটফর্মগুলোর দুঃখ প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সম্প্রচারের সময় বাংলাদেশে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যাপক প্রযুক্তিগত সমস্যার অভিযোগ উঠেছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, বিপুল সংখ্যক দর্শকের চাপ সামাল দিতে...

Most Popular